এ সময় তার কাছ থেকে হরিণের চারটি মাথা, চারটি চামড়া, পাসহ দুটি ডিঙিনৌকা ও ১৯টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন তারা।
আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।
.png)
সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ বলেন, বনরক্ষীরা বনে টহল দেওয়ার সময় ছোট ভদরুদ্দিন খালে ডিঙিনৌকা দেখে সন্দেহ হয়। তারা নৌকার দিকে এগিয়ে যান। এ সময় তাদের দেখে বেশ কয়েকজন শিকারি বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করেন বনরক্ষীরা।
পরে তাদের সঙ্গে থাকা হরিণের এক মণ টুকরো করা মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা ও দুটি ডিঙিনৌকা জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে একটি মামলা করে সন্ধ্যায় রেঞ্জ অফিসে তাদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।