[ দেশজুড়ে ]
সুন্দরবনে ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন থেকে ডিঙি নৌকা ও হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এই মাংস উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের মোরেলগঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ডিঙি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছেন। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!