ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্রাম্যমাণ আদালতে মিলে নানান অনিয়ম 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ৩০ মার্চ ২০২৩
ভ্রাম্যমাণ আদালতে মিলে নানান অনিয়ম 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে রমজান মাসেও বিভিন্ন দোকানে চলছে নানান অনিয়ম। এসব অনিয়মের প্রামাণ মিলেছে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। 

মঙ্গলবার নান্দাইল উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এসব অভিযোগ প্রমাণিত হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Advertisement

এ সময় নান্দাইল সদর বাজারে শ্রীগুরু নামক মিষ্টান্ন ভাণ্ডারে অপরিষ্কারসহ একাধিক অনিয়মের কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মধ্যে বাজারে রসের মিষ্টি নামক দোকানে খালী প্যাকেটের অতিরিক্ত ওজনসহ মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার রাখার কারণে ৮ হাজার টাকা জরিমানা করে। একই ধরণের অভিযোগে শহিদের মনোহারি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা করে ভ্রাম্যমাণ আদালত।

শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জীব কুমার মোদক বলেন, ভ্রাম্যমাণ আদালত যে কারণ দেখিয়ে জরিমানা করেছে তার পেছনে যুক্তি আছে। ভ্রাম্যমাণ বলেছে মিষ্টির সঙ্গে প্যাকেট ওজন করে দেওয়া যাবেনা। আমরা বিষয়টি পরবর্তীতে খেয়াল রাখব। 

রসের মিষ্টি দোকানের পরিচালক ইমরান বলেন, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এরপরও কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। বিষয়গুলো পরবর্তীতে খেয়াল রাখব। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, রমজান মাস  ও সামনে ঈদ উপলক্ষে সকল অনিয়ম রোধে বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত জোরদার রাখব।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!