[ দেশজুড়ে ]
ইফতার তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
হোটেলে অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদিতে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, ইফতার সামগ্রীতে নিষিদ্ধ হাইড্রোজ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় ‘টোকিও কাবাব’কে ১০ হাজার এবং ‘মোহাম্মদিয়া হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!