শুক্রবার বানরটি গারো পাহাড়ে অবমুক্ত করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার নাকুগাঁও এলাকা থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার পাহাড়ের ঢালে একটি গাছে লজ্জাবতী বানরটি দেখতে পান ইউপি সদস্য আব্দুল মান্নান। পরে তিনি বানরটি ধরে এনে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বন বিভাগ ও থানা পুলিশ গিয়ে লজ্জাবতী বানরটি আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার করে। এরপর বন বিভাগের মধুটিলা ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়।
.png)
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, লজ্জাবতী বানরটি বন বিভাগ থানা পুলিশের সহায়তায় নাকুগাঁও এলাকা থেকে উদ্ধার করে। এ লজ্জাবতী বানর দিনের বেলায় চোখে দেখতে পায় না। তাই শুক্রবার রাতে বানরটি উদ্ধার হওয়া এলাকাতেই অবমুক্ত করা হয়।