[ দেশজুড়ে ]
কুশিয়ারায় জেলেদের জালে ২৫ কেজির বাঘাইড়
ছবি: সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জেটিঘাট এলাকায় কুশিয়ারা নদীতে রাজন মিয়ার জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেদের কাছ থেকে মাছটি বিক্রয়ের জন্য ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে নেয়া হয়।
জেলে রাজন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরি। হঠাৎ আমাদের জালে এ মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে নিয়ে যাওয়া হয়। এর আগেও এ ধরনের মাছ পেয়েছিলাম।
.png)
মাছ ব্যবসায়ী কিবরিয়া আহমদ জানান, মাছটি একক কোনো ক্রেতার কাছে বিক্রি করতে না পারলে কেজি হিসেবে মাছটি বিক্রি করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!