ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১ এপ্রিল ২০২৩
ফেনীতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার
ফেনীতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার দিনগত রাতে উপজেলার মধুগ্রাম ও চম্পকনগর সীমান্ত এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মধুগ্রামে অভিযান চালান বিজিবি। এ সময় চোরাকারবারীরা টহলদলের কাছাকাছি আসামাত্র টহলদল বাঁশি বাজালে তারা ৩টি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

অপরদিকে একই রাতে চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯৮/২-এস এলাকা দিয়ে মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালান। চোরাকারবারীরা টহলদলের কাছাকাছি আসলে তাদেরকে চ্যালেঞ্জ করলে ২টি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে ২৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ উপায়ে মাদক আনেন। পরে সেগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!