[ দেশজুড়ে ]
কীটনাশক পানে প্রাণ গেল যুবকের
ছবিতে মেহেদী হাসান রাহাত
চট্টগ্রামের মীরসরাইয়ে কীটনাশক পানে মেহেদী হাসান রাহাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা যান তিনি।
রাহাত উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মিঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার প্রেমঘটিত বিষয়ে অভিমান করে কীটনাশক পান করেন রাহাত। এরপর অসুস্থ অবস্থায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
.png)
মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমরা শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!