[ দেশজুড়ে ]
দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত
ফাইল ফটো
দিনাজপুরে কয়েকদিন ধরেই ঝরছে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭%।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত ও ৯৭ শতাংশ বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে। তবে রোববার সকাল ৯টার দিকে জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!