ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২ এপ্রিল ২০২৩
উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শামীম হাওলাদার একই উপজেলার বড়াকোঠা গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

জানা যায়, শামীম হাওলাদার এবং ঐ এলাকার শাহজালাল তালুকদার মিলে গাববাড়ী গ্রামের রিয়াজ শিকদারের মাছের ঘের কেনেন। তারা বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিয়ে কয়েকদিন ঘের থেকে মাছ ধরছিলেন। রোববার সকালে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যান শামীম হাওলাদার। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। শামীমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উজিরপুর থানার ওসি কামরুল হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!