রোববার দুপুরে সরাইল উপজেলার চুন্টা ও ভূইশ্বর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে সরাইল উপজেলার চুন্টা ও ভূইশ্বর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুন্টা বাজারে নামহীন, অস্বাস্থ্যকর, ক্ষতিকর শিশু খাদ্য বিক্রির অপরাধে মেসার্স জয় দূর্গা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেজাল শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
.png)
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে আরো চার প্রতিষ্ঠানকে ১১ জরিমানা করা হয়।