[ দেশজুড়ে ]
বগুড়ায় রেস্টুরেন্টে অভিযান, জরিমানা
রেস্টুরেন্টে অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এক রেস্টুরেন্টেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও নিষিদ্ধ রং ব্যবহার করায় এ জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকিং করা হয়েছে। এছাড়াও বগুড়ার বিভিন্ন শপিংমলে গিয়ে কাপড় ব্যবসায়ীদেরও সাবধান করা হয়েছে। তারা যেন ঈদকে পুঁজি করে অধিক মুনাফা অর্জনের জন্য পোশাকের দাম বেশি নিতে না পারে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!