[ দেশজুড়ে ]
বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ আটক ২
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের নাজমুল হাসান এবং তমু মিয়া।
.png)
র্যাব জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি পিকআপভ্যানে গাঁজার চালান যাচ্ছে- এমন খবরে মাটিডালি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ঐ পিকআপটি তল্লাশি করে ১১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। একইসঙ্গে আটককৃতদের কাছ থেকে দুইটি মুঠোফোন, নগদ আট হাজার ১০০ টাকা এবং পিকআপে থাকা ১২টি তেলের ড্রাম উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!