[ দেশজুড়ে ]
আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ আটক ১
আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ আটক ১ -ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়ায় পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৫ কেজি গাঁজাসহ রফিকুলকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!