ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৭ এপ্রিল ২০২৩
হবিগঞ্জে ৩ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩ লাখ টাকার চোরাই গাছের টুকরো উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বন বিভাগ ও রেমা বিজির যৌথ অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজিনগর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাছের টুকরো উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে রেমা বিজিবির একটি বিশেষ টহল টিমের সহযোগিতায় গাজিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ ঘনফুট সেগুন ও চাপালিশ কাঠ জব্দ করা হয়। 

জব্দকৃত গাছের টুকরোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, চোরাই কাঠ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। 

Advertisement

কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমান বলেন, বন রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। এভাবে অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করা যাবে না। গাছ উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!