ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ইয়াবাসহ বাবা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ৯ এপ্রিল ২০২৩
কসবায় ইয়াবাসহ বাবা-ছেলে আটক
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইয়াবাসহ বাবা ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বায়েক ইউপির নয়নপুর (পশ্চিম পাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নয়নপুর (পশ্চিম পাড়া) এলাকার তোতা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়া ও তার দুই ছেলে মাসুদ ও জুয়েল।

কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, শনিবার সকালে খোরশেদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খোরশেদ মিয়া ও তার দুই ছেলেকে আটক করা হয়। পরে খোরশেদ মিয়ার বসতঘর তল্লাশি করে ১১৫ ইয়াবা ও মাদক বিক্রির ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!