নওগাঁয় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও মোড়ক ব্যবহার না করায় তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার বিকেলে জেলার আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
.png)
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই বাজার এলাকায় বেকারি কারখানা, ফিডের দোকান ও ইলেকট্রনিক্সের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাধন বেকারিকে মোড়ক ব্যবহার না করায় ৭ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে লিটন ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও পণ্যও মূল্য তালিকা প্রদর্শন না করায় নিউ রানা এন্টাপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।