ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৮ এপ্রিল ২০২৩
নওগাঁয় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কাপড়ের দোকারে অভিযান -ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁ শহরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বেকারি কারখানায় ব্যবহৃত ক্ষতিকর বিভিন্ন রং মেশানোর অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

Advertisement

রুবেল আহমেদ জানান, সদর উপজেলার চুড়িপট্টি ও পুরাতন মাছ বাজার এলাকায় কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় সম্পা কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং বেকারি কারখানা খাবারে বিভিন্ন রং ব্যবহার করায় দত্ত স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য একটি স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!