ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১০ এপ্রিল ২০২৩
রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩
প্রতীকী ছবি

রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে, ফেনসিডিল, চোরাই মোটরসাইকেল ও মোবাইল।

রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত রংপুর জেলা পুলিশ, রংপুর সদর, মিঠাপুকুর, কাউনিয়া, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ ও পীরগাছা থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisement

আটককৃতদের মধ্যে, গংগাচড়া থানা এলাকার তিনজন, বদরগঞ্জ থানার চারজন, মিঠাপুকুর থানার তিনজন, পীরগঞ্জ থানার একজন, পীরগাছা থানার একজনকে আটক করা হয়েছে। এছাড়াও ডিবি পুলিশের হাতে একজন আটক হয়েছে।

রংপুর ডিবি পুলিশের অতিরিক্ত সুপার ইফতে খায়ের আলম জানান, জেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!