হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বিরামচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম, পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।