সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) শামসুল আলম খান।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান বলেন, গত ৯ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইলিশিয়া চৌয়ারফাঁড়ি গ্রামের দুর্গম চিংড়ি ঘেরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারীর চক্রের এক সক্রিয় সদস্য অবস্থান করছেন। এর ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে মো. নাসির উদ্দীন নামে আরসার এক অস্ত্র সরবরাহকারীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড কার্তুজসহ দুটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।
.png)
তিনি বলেন, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।