বুধবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরের পূর্ব চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইটি হোটেলকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এন এন ট্রেডার্স এবং চান মিয়া পান স্টোরকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী জানান, ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রয় না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন এবং বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
.png)