ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১২ এপ্রিল ২০২৩
কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন
কক্সবাজার জজ আদালত -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।

দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯ (১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে।

তিনি আরো জানান, ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ আদায় হলে অর্থদণ্ডের পরিবর্তে সাজা মওকুফ হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!