ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান চাপায় সড়কেই নিথর সামির

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ১৪ এপ্রিল ২০২৩
কাভার্ডভ্যান চাপায় সড়কেই নিথর সামির
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান চাপায়  মো. সামির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.সামির কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। তিনি কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।  

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, বৃহস্পতিবার রাতে লাইনম্যান না থাকায় ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠান। একপর্যায়ে রাত পৌনে ৩টার দিকে একটি কাভারভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে টোলের টাকা না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এরপর সামিরও তার সঙ্গে আরো কয়েকজন দুটি অটো নিয়ে ওই কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাওয়া করেন।

Advertisement

তারপর বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে তারা কাভার্ডভানকে সামনে থেকে গতিরোধ করেন। ওই সময় সামির অটো থেকে নেমে কাভার্ডভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ডভ্যানের চালক তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান।  এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

কোম্পানীগঞ্জ থানার এসআই মো.আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  লিখিত কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!