ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটকা ফুটানো নিয়ে বিরোধ, বন্ধুদের হাতে কিশোর নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১৪ এপ্রিল ২০২৩
পটকা ফুটানো নিয়ে বিরোধ, বন্ধুদের হাতে কিশোর নিহত
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে পটকা ফুটানো নিয়ে বিরোধে তিন কিশোরের মারধরে রমজান আলী নামে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ কিশোরের মৃত্যু হয়। মৃত রমজান আলী বেপারী বরিশাল নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপারীর ছেলে। ১৪ বছর বয়সী রমজান আলী অটোরিকশা চালক ছিল।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হাজেরা খাতুন স্কুলের পেছনে বালুর মাঠ রয়েছে। সেখানে পটকা ফুটানো নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের দ্বন্দ্ব হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে স্কুলের পেছনে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথি মারে তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হলে শুক্রবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পর রমজানের মৃত্যু হয়।

Advertisement

পরিদর্শক লোকমান হোসেন আরো জানান, এ ঘটনার পর মহানগর পুলিশের কাউনিয়া থানা দুই কিশোরকে আটক করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করেছে। তাদের একজনের বয়স ১২ বছর, অপর জনের ১৪ বছর।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!