শনিবার বিকেলে নগরীর বড়বনগ্রাম দুরুলের মোড় এলাকার মো. হাবিব নামে এক ব্যক্তির সঙ্গে ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়ে তার। দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যান বর হাবিরের। সে সংসারে রয়েছে তার তিন ছেলে।
জানা যায়, বাক প্রতিবন্ধী লাভলী খাতুন। তার নেই কোনো অভিভাবক, স্বজন কিংবা ঠিকানা। ১৩ বছর আগে নীলফামারী থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাজশাহীর পবার বায়া সেফহোমে পাঠায় পুলিশ। সেই সেফহোমে মহাধুমধামেই বিয়ের আয়োজন করা হয়েছে লাভলীর।
.png)
সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, লাভলী খাতুন নিজের সংসারে সুখে থাকবে এটাই আমাদের আনন্দ।
সেফ হোমের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এটি একটি মানবিক কাজ। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিয়ের ব্যবস্থার অনুমতি দেওয়া হয়। বিয়েতে অতিথিসহ প্রায় ১০০ মানুষকে দাওয়াত করা হয়েছিল।