ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১৬ এপ্রিল ২০২৩
পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের এরশাদ নগর এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের দারাজ উদ্দীনের ছেলে।

জানা যায়, ইদ্রিস আলী পার্বতীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে এরশাদ নগর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পার্বতীপুর মৎস্য হ্যাচারি এলাকায় ট্রাকটি আটকান এলাকাবাসী। তবে চালক এবং তার সহকারী পালিয়ে যান।

Advertisement

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!