[ দেশজুড়ে ]
কক্সবাজারে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো
কক্সবাজারে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার জহির আহমদের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম সায়েম জানান, চকরিয়া পৌরসভার এক শিশুকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন নুরুল। এ ঘটনায় নুরুলকে একমাত্র আসামি করে চকরিয়ায় একটি মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৪ মার্চ মামলার চার্জ গঠন করার পর পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
.png)
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি বদিউল আলম সিকদার জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!