[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন
ছবিতে আজীম হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জে জমির বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে আজীম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজীম হোসেন একই গ্রামের রমজান আলীর ছেলে। আজীম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় জমির বিরোধের জেরে বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মেহেদী হাসান তার আপন চাচাতো ভাই আজীম হোসেনকে কুপিয়ে জখম করেন। আজীম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, চাচাতো ভাইদের সঙ্গে জমির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!