[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার সোনা উদ্ধার
উদ্ধারকৃত সোনার বার- ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ মো. সেলিম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৯টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেলিম কুমিল্লার হোমনা থানার নীলখি গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সেলিম নামে ঐ যুবক বাস থেকে নেমে ভ্যানযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাকে আটকের পর দেহ তাল্লাশি করে একটি মোবাইল এবং প্যান্টের কোমরের (মাজা) ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৫৮৩ দশমিক ২০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!