ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে পাচারকালে ৬ কোটি টাকার সোনা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১৭ জানুয়ারি ২০২৩
সীমান্তে পাচারকালে ৬ কোটি টাকার সোনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শা সীমান্ত থেকে ৬৩ পিস (৭ কেজি ৩৩৬ গ্রাম ওজনের) সোনার বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার দুপুরে উপজেলার অগ্রভুলাট সীমান্ত এলাকা থেকে এ সোনার চালানসহ তাকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক রাজ্জাক বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনার একটি চালান পাচারের উদ্দেশে অগ্রভূলাট সীমান্তে পাচারকারীরা অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে এক সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে সীমান্তের দিকে প্রবেশকালে আটক করা হয়।

Advertisement

পরে তাকে তল্লাশি করে মোটরসাইকেল থেকে ৬৩ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!