[ দেশজুড়ে ]
দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শাড়ি পরিহিত নারী
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত নারী উপজেলার চন্ডিপাশা ইউপির উত্তর বানাইল গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তার। তিনি একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
জানা যায়, ময়মনসিংহ-ভৈরব রেললাইনের নান্দাইল উপজেলার গাংগাইল ইউপির কাইত্যার চর এলাকায় সোমবার সকাল ১০টার দিকে শাড়ি পরিহিত এক নারী দৌড়ে গিয়ে চিটাগাং মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেন। দূর থেকে বেশ কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে কাছে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান ওই নারীর খণ্ড বিখণ্ড লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
নিহতের ছোট ভাই আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না।
.png)
খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত নারীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!