এর আগে, সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)