মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রানা নারায়নগঞ্জের চনপাড়া এলাকার মো. আক্তার হোসেনের ছেলে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ঈদ মার্কেটের ক্রেতাদের টার্গেট করতো একটি চক্র। তাদের একজন সদস্য হলেন এই যুবক। পথচারীদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)