জানা যায়, সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে দেড় হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। যার ফলে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আসা মানুষের বসবাস এ দুই উপজেলায়। মানুষ বসবাসের সংখ্যা প্রায় কয়েক লাখ যার বেশির ভাগেই পোশাক শ্রমিক। গত কয়েকদিনে বেশ কিছু পোশাক কারখানা ছুটি হলেও আজ সকাল থেকে সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
যার ফলে মানুষ সকাল থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটছেন। এতে করে গুরুত্বপূর্ণ এই তিনটি মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে।
.png)
মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের। এছাড়া যানজট এড়াতে মহাসড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি ভালো আছে। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজট দেখা মাত্রই কাজ করছেন। কোনো বাস মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।