ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২০ এপ্রিল ২০২৩
সিলেটে কখন, কোথায় ঈদের জামাত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট নগরীসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে তিন হাজারের বেশি ঈদ জামাত হবে। এর মধ্যে ২৫৮৬ টি জামাত হবে মসজিদে ও ৫৩৭টি জামাত হবে ঈদগাহে। 

এদিকে ঈদের প্রধান জামাত ঘিরে সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ। 

তিনি সাংবাদিকদের বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও সেবায় সবসময় নিয়োজিত আছে। পবিত্র রমজান মাসেও আমরা চেষ্টা করেছি নগরবাসীকে স্বস্তিতে রাখার।

Advertisement

তিনি বলেন, ঈদের প্রধান জামাতকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহী ঈদগাহ ময়দান ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। পুরো ময়দান থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে। থাকবে সাইবার পেট্রোলিং টিম থাকবে। এছাড়াও ট্রাফিক পুলিশের পাশাপাশি  সাদা পোশাকে পুলিশ থাকবে। পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাতে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি ছাড়াও কারা নামাজ ও বয়ান পেশ করবেন তা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা ঈদের জামাত পড়াবেন। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমী। 

শাহী ঈদগাহের মোতাওয়ালি জহির বক্ত এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি ঈদগাহ ময়দান পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যে যেন রাস্তায় নামাজের জন্য সারিবদ্ধ না হন সে আহবান জানিয়েছেন সিলেটবাসীর প্রতি। 

তিনি বলেন, এতে ঈদগাহ ময়দানের ভেতরে অন্যদের প্রবেশে সমস্যা হয়। শৃঙ্খলার জন্য সবাইকে নির্ধারিত সময়ের যথাসাধ্য আগে ময়দানে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন তিনি।  

এদিকে, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় আরো দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সিলেট মহানগরে মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদে হবে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে হবে ৪৪৭টি ঈদ জামাত।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!