ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল বাইক চালকের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২১ এপ্রিল ২০২৩
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল বাইক চালকের
নিহত লোকমান মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে মাথায় গাছ পড়ে লোকমান মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউপির রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ।

Advertisement

জানা গেছে, রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লোকমান মিয়া। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছানু মিয়ার বাড়ির সামনে পৌঁছলে একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!