ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীর ৫ মসজিদে ঈদের নামাজ আদায়

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২১ এপ্রিল ২০২৩
নোয়াখালীর ৫ মসজিদে ঈদের নামাজ আদায়
মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ করেছেন ৫টি মসজিদের মুসল্লিরা।

শুক্রবার সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউপির ১ নম্বর ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর, হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদ ও পশ্চিম সাহাপুর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, পশ্চিম সাহাপুর জামে মসজিদে ১৫-২০ জন, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৩০০-৪০০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

Advertisement

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করছি। আমাদের পূর্বপুরুষরা ও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে।

সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, সৌদির সঙ্গে মিল রেখে ৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!