প্রতিটি আতর ও টুপির দোকানের চারপাশ ঘিরে আছেন তারা। টুপি কিনতে এসে কেউ দেখছেন, কেউ দাম-দর করছেন। আবার কেউ টুপি কিনে আতরের দোকানে ভিড় করছেন। পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে টুপি খুঁজছেন অনেকে। ছোট বড় সব বয়সীদের পছন্দের রংবেরঙের টুপি নিয়ে বসেছেন দোকানিরা। মান ভেদে প্রতিটি টুপি ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
লক্ষ্মীপুর শহরে চকবাজার এলাকায় বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় উপচে পড়া ভিড়। নিজের জন্য টুপি কিনে আবার ছেলের জন্য পছন্দ করে নিচ্ছেন বাবা। আবার ছেলের জন্য টুপি কিনতে মায়েদের ভিড় দেখা গেছে দোকান গুলোতে।
.png)
টুপি কিনতে আসা আবদুল্যাহ বলেন, ঈদের খুশি শুধু নতুন পাঞ্জাবি দিয়ে নয়, টুপিতেও আছে। বাসায় বেশ কয়েকটি টুপি আছে, তারপরও নতুন টুপি কিনছি ঈদের নামাজের জন্য।
দোকানিরা বলছেন- বছরের সব সময় টুপি বিক্রি হয়। তবে দুই ঈদে এবং বিশেষ করে রমজানের ঈদে সবচেয়ে বেশি বিক্রি হয়। সকাল থেকে ১০টি দোকানে প্রায় আড়াই লাখ টাকার টুপি বিক্রি হয়েছে। রাত ২টা পর্যন্ত চলবে বেচাকেনা।