শনিবার ভোরে মহানগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী এবং একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সাদেক আলী ও হাবিবুর রহমান সারারাত অটোরিকশা চালিয়েছেন। ভোরে ছিনতাইকারী দল গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)