[ দেশজুড়ে ]
হাওরে ঝড়ের সঙ্গে বজ্রপাত, প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে রমজান আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মুকুট মিয়া নামে আরো একজন।
রোববার দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউপির কুকুরকান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী।
জানা যায়, দুপুরে কুকুরকান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে ধান কাটতে যান রমজান আলী ও মুকুট মিয়া। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান রমজান। এ সময় আহত হন মুকুট মিয়া।
.png)
বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ আলী বলেন, গোলাঘাট হাওরে ধান কাটার সময় বজ্রপাতে রমজান নামের একজন মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা আরো একজন আহত হয়েছেন।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দুপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কিশোর রমজান। মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!