ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৩ এপ্রিল ২০২৩
ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফাহাদ আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ইমন আলী নামে আরো এক যুবক আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় জেলা শহরের বারোঘরিয়ার মহানন্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে। এছাড়া আহত ইমন একই এলাকার আসরাফুল ইসলামের ছেলে।

সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ফাহাদ আলীর সঙ্গে কয়েকজন যুবকের ফুচকা খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একজন ফাহাদ আলীর বুকে ছুরি ঢুকিয়ে দেই। এতে গুরুতর আহত হন ফাহাদ। স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমন নামে আরো এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ওসি সাজ্জাদ হোসেন আরো জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!