[ দেশজুড়ে ]
ঈদ পালনে ছদ্মবেশে বাড়ি এসে র্যাবের জালে ধরা পড়লেন আলী
গ্রেফতারকৃত হোসেন আলী
শেরপুরে চার বছরের শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি হোসেন আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। রোববার বিকেলে নকলা থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মলার পর থেকে ১২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন হোসেন আলী। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুরের সালনা এলাকায় গার্মেন্টসে এবং অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
তিনি আরো জানান, র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের আভিযানিক দল জানতে পারে, আসামি ঈদ উদযাপনের জন্য ছদ্মবেশ ধারণ করে নিজ এলাকায় অবস্থান করছেন। ওই খবরে রোববার নকলার চকপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!