[ দেশজুড়ে ]
বগুড়ায় বাঁশবাগানে জুয়ার আসর, গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে জুয়া আইনে করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাতে ওই উপজেলার চেঙ্গা এলাকার বাঁশবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জাহিদ হাসান, ইসমাইল হোসেন, আব্দুল বারী, সুজন রবিদাস, মোক্তার ও ফজলে রাব্বি। তারা চেঙ্গা এলাকার বাসিন্দা। তাদের কাছে দুই সেট তাস ও নগদ ২ হাজার ১৬৫ টাকা ও একটি টর্চ লাইট পাওয়া যায়। এ ঘটনা দুপচাঁচিয়া থানার এসআই পলাশ অধিকারী বাদী হয়ে জুয়া আইনে মামলা করেছেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!