[ দেশজুড়ে ]
ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ সদর হাসপাতাল- ফাইল ফটো
ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার মন্দার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর হরিণাকুণ্ডু উপজেলার মন্দার গ্রামের নায়েব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লুৎফর ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। সোমবার বেলা ১১টার দিকে লুৎফর রহমান বাড়ি থেকে বের হয়ে বাজারে চাল কিনতে যাচ্ছিলেন। পথে মান্দারতল ব্রিজের ওপর গেলে ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা লুৎফর রহমানকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লুৎফরের অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
হরিণাকুণ্ডু থানার ওসি মো. আবু আজিফ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!