[ দেশজুড়ে ]
রাজশাহীতে নামলো স্বস্তির বৃষ্টি
ছবি সংগৃহীত
টানা তাপপ্রবাহের পর রাজশাহীতে নামলো স্বস্তির বৃষ্টি। সোমবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। এরপর এক ঘণ্টা বৃষ্টিপাত হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চার দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত ছিল। এছাড়া রাত ৯টার দিকে পুনরায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ৩ এপ্রিল রাজশাহীতে সর্বশেষ বৃষ্টিপাত হয়। এরপর থেকেই তাপপ্রবাহ শুরু হয়। এতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজশাহীবাসীর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!