[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
জানা যায়, বিকেলে ফাতেমা আরেক এক শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে ফতেমা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে ফাতেমাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!