[ দেশজুড়ে ]
শৈলকূপায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরে গোসল করতে নেমে অন্তর (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশে নাজের আলীর পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।
.png)
অন্তর পৌর এলাকার মাঠাপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। সে শৈলকূপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, অন্তর পুকুরে ডুব দেওয়ার পর আর ওঠে না। একপর্যায়ে তার চাচাতো ভাই সোহান পুকুর থেকে অন্তরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুকুরে গোসল করেতে গিয়ে পানিতে ডুবে অন্তর নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!