ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২৯ মার্চ ২০২৩
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল আমিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, বিকেল ৪টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি অটোরিকশা আরাপপুর এলাকায় মোড় ঘুরাতে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আল আমিন নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!