শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে। আহত মাহমুদ নগরের বন্দর থানার কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে। মাহমুদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, একেখান মোড় এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনের একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
.png)
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।